বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টামটা উত্তর বিএনপির দোয়া
মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ পিএম
শাহরাস্তিতে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বাদ আসর উপজেলার টামটা উত্তর ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশের চেঙ্গাচাল বলশীদ রাস্তার মাথা সংলগ্ন মসজিদে এটি অনুষ্ঠিত হয়।
ওইসময় অংশগ্রহণকারীরা বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহর নিকট আত্ননিবেদিত প্রার্থনা করেন। দোয়া ও মোনাজাত শেষে নেতৃবৃন্দ বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং বর্তমান পরিস্থিতিতে তার সুস্থতার প্রয়োজনীয়তা তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় উপস্থিত কর্মীরা আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ মিয়াজী।
এতে ভার্চুয়ালি যুক্ত থেকে শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আবু ইউসুফ পাটওয়ারী রুপন অনুরূপ দোয়া প্রার্থনা করেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউপি নেতা মমতাজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কিরণ মুন্সি,যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর,সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, বিএনপি নেতা আলাউদ্দিন হেলাল মুন্সি,যুবদল সভাপতি মোঃ আলম,যুবদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব,
শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন মেম্বার, বিএনপি নেতা হাজী আহসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানএবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া ওই মসজিদের ইমাম মাওলানা শহীদ উল্লাহ দোয়া মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা ৯ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দলের পক্ষ থেকে নিয়মিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় টামটা উত্তর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ উদ্যোগ গ্রহণ করেন।





