বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাবেক বিএনপি নেতাদের দোয়া

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ পিএম
হাইমচরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাবেক বিএনপি নেতাদের দোয়া
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের উদ্যোগে এক মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর উপজেলার গন্ডামারা ঐতিহ্যবাহী ঈদগাহ জামে মসজিদে এই দোয়া-মাহফিল আয়োজিত হয়। স্থানীয় যুবদল নেতা সুমন হোসেন বেপারীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হয়। বেগম জিয়ার আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাইরুল আলম।
দোয়া ও মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম রুবেল। তিনি দেশনেত্রীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সর্দার নুরে আলম জিকু ও সর্দার মহসিন, বিএনপি নেতা ও ইউপি সদস্য সেরাজুল ইসলম মাল, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বেপারী, উপজেলা যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ফারুক হোসেন শাহ পরান, যুবদল নেতা বিল্লাল হোসেন সর্দার, দুদু মিজি, মাছুম সরদার, এবং ছাত্রদল নেতা মোঃ জাহিদ হোসেন বেপারী, মোঃ সিয়াম হোসেন, বাবু হোসেন প্রমুখ।
উপস্থিত সাবেক নেতৃবৃন্দ দেশনেত্রীর দ্রুত রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ প্রার্থনা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital