বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রোগীদের ভোগান্তি

ফরিদগঞ্জে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম
ফরিদগঞ্জে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বন্ধ রেখে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালে হাসপাতাল গিয়ে দেখা যায়, হাসপাতালের ফার্মেসির বিনা মূল্যে সরকারি ওষুধ বিতরণ, রক্ত পরীক্ষা, এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ রোগ নির্ণয়ের বিভিন্ন সেবাকেন্দ্র বন্ধ হয়ে রয়েছে। তবে হাসপাতালের অন্যান্য সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল।

জানা গেছে, সেবা বন্ধ রেখে আন্দোলকারীরা হাসপাতালের প্রশাসনিক ফটকের সামনে ব্যানার টানিয়ে ও অবস্থান নিয়ে দাবিদাওয়া নিয়ে তাদের কর্মসূচি পালন করেন।

Model Hospital

আন্দোলনরত কর্মচারীরা জানান, অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও তাঁরা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

তাঁরা আরও বলেন, একই দাবিতে বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
আন্দোলনরতদের পক্ষে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট মো. জাহিদুল ইসলাম, আব্দুল কাদির ও ফার্মাসিস্ট পিল্টন প্রমুখ।

পরে দুপুর ১২টা নাগাদ কর্মবিরতি শেষ করে কর্মচারীরা কাজে ফিরলে পুনরায় হাসপাতালের সেবা প্রদান কার্যক্রম স্বাভাবিক হতে দেখা গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র (আরএমও) মো. মুজাম্মেল হোসেন বলেন, মেডিকেল

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচির কারনে কিছুটা সময় চিকিৎসা সেবা বিঘ্ন হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে সকলকে নিজ নিজ দাপ্তরিক কাজে পাঠানো হয়েছে। রোগীদের কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital