বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতার ৫৪ বছরেও এদেশ দূর্নীতিমুক্ত হয়নি : এমপি প্রার্থী শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ পিএম
স্বাধীনতার ৫৪ বছরেও এদেশ দূর্নীতিমুক্ত হয়নি : এমপি প্রার্থী শাহজাহান মিয়া

চাঁদপুর পৌরসভার ১২ ও ১৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

৩ নভেম্বর বুধবার সকালে শহরের দর্জিঘাট এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় দোকানদার ব্যবসায়ী এবং ক্রেতাদের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।

এডভোকেট শাহজাহান মিয়া ১৩ নং ওয়ার্ড ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বাসায় বাসায় গিয়ে খোঁজখবর নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভয়ডর বিহীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন। গণসংযোগে এক পথসভায় তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি।

এজন্য দায়ী দূর্নীতি ঘুষ এবং সৎ লোক নির্বাচন করতে না পারা। দাঁড়িপাল্লা সমর্থনে আমাকে নির্বাচিত করলে সরকারি সকল সুবিধার জন্য আপনাদেরকে আর লাইনে দাঁড়াতে হবেনা। এই সেবাগুলি আপনারা ঘরে বসেই পাবেন।

Model Hospital

গণসংযোগকালে এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, জেলা জামায়াতের অফিস সম্পাদক নাছির উদ্দিন, চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ফয়সাল খান, হাবিব গাজী, ১০ নং ওয়ার্ড জামায়াতের আমীর গোলাম মাওলা, ১২ নং ওয়ার্ড জামায়াতের নেতা আমিন বেপারী, ১৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর

ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের জামায়াতের মুরুব্বি ওহাব খলিফা, জামায়াত নেতা মারুফ পাটোয়ারি, জাকারিয়া, সাইফুল ঢালী, ফারুক প্রমুখ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।