বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচর সপ্রাবি’য়ে নানা আয়োজনে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২১ পিএম
শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচর সপ্রাবি’য়ে নানা আয়োজনে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন মিজি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার সূধীজন।
উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বিদ্যালয় মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া এবং শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও অন্যান্য কুইজে অংশগ্রহকারি বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী শহীদ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital