বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শতবছর ধরে অনলাইনে রাজত্ব করবে চাঁদপুর টাইমস : এসিল্যান্ড আবু নাসির

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম
শতবছর ধরে অনলাইনে রাজত্ব করবে চাঁদপুর টাইমস : এসিল্যান্ড আবু নাসির

কচুয়ায় চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকিতে কেক কাটছেন অতিথিবৃন্দ।

জেলার প্রথম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ বছর পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কচুয়ায় আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কচুয়া ডাকবাংলো সভাকক্ষে চাঁদপুর টাইমসের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ নান্নুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছির।

এসময় তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের দর্পণ। সমাজের সকল অসংগতিগুলো তুলে ধরাই সংবাদপত্র ও সাংবাদিকদের কাজ। মানুষ এখন অনলাইন নিউজ পোর্টালের দিকেই অগ্রসর হচ্ছেন। কেননা আমি নিজেও অফিসে পত্রিকার রাখি। কিন্তু কাজের ব্যবস্তার কারণে পত্রিকা দেখা হয় না।

Model Hospital

অনলাইনের কল্যাণে মুঠোফোনের মাধ্যমেই সকল সংবাদ দেখি। অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ১১ পেড়িয়ে ১২ বছরে পা রেখেছে এটা কম বিষয় ন। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

খবরের ভিতরের সংবাদ তুলে ধরবেন। তিনি আরো বলেন, সকল পেশার প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে। দায়বদ্ধতা থেকে বস্তুনিষ্ঠনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে মানুষ স্মরণে রাখবে তাই সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আমি চাঁদপুর টাইমস পরিবারের সাফল্য কামনা করছি। হয়তো সেদিন আমরা থাকবো না, আমি বিশ^াস করি চাঁদপুর টাইমস এক যুগে নয় শতবছর ধরে অনলাইনে রাজত্ব করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি তদন্ত মো: রাশেদুল হক, এসআই রাশেদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: এমদাদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক এম. সাইফুল মিজান ও কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন।

বক্তব্য দেন এনটিভির হাজীগঞ্জ ও কচুয়া প্রতিনিধি মো: জাবেদ হোসাইন, দৈনিক নতুন আশার স্টাফ রিপোর্টার শাহ এমরান খান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মোঃ রাছেল, দৈনিক নিরপেক্ষ এর কচুয়া প্রতিনিধি ওমর ফারুক সাইম, শিকড় সংবাদ পত্রিকার রহিমাগর প্রতিনিধি মো: শাহাদাত হোসাইন।

এসময় পত্রিকার সম্পাদক কাজী ইব্রাহিম জুয়েল ও সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকার চলমান কার্যক্রম এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ব্যাক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital