বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচিত হলে রাস্তা, নিরাপত্তা ও উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে : ফরিদগঞ্জে জামায়াত এমপি প্রার্থী বিল্লাল হোসাইন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম
নির্বাচিত হলে রাস্তা, নিরাপত্তা ও উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে : ফরিদগঞ্জে জামায়াত এমপি প্রার্থী বিল্লাল হোসাইন মিয়াজী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বুধবার (৪ডিসেম্বর) ৩ নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর এলাকায় ব্যাপক জনসংযোগ করেন।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সুবিদপুরের বিভিন্ন বাড়ি জনসংযোগ করেন, এ সময় তিনি কয়েকটি হিন্দু বাড়িতে সংক্ষিপ্ত আলোচনা রাখেন। সন্ধ্যার পর সুবিদপুর বাজারে দোকান, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যাবলি সম্পর্কে খোঁজখবর নেন।

জনসংযোগকালে সুবিদপুরের ব্যবসায়ীরা অবহেলিত অবকাঠামো, পানি নিষ্কাশন ব্যবস্থা, যোগাযোগ সমস্যা ও নিরাপত্তা ঘাটতিসহ দীর্ঘদিনের বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। এসব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন মাওলানা মিয়াজী।

তিনি বলেন, “সুবিদপুর ফরিদগঞ্জের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। নির্বাচিত হলে এলাকার রাস্তা, ড্রেনেজ, আলোকসজ্জা, নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীদের জন্য আরও উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ৩ নং সুবিদপুরসহ কয়েকটি ইউনিয়ন নিয়ে থানা গঠন করবেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

Model Hospital

এ সময় আরো উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস,  মাওলানা নুরুল আলম, আমির ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন। হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন। মোহাম্মদ শাহাদাত হোসেন রাজু, প্রচার সম্পাদক, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন,বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসংযোগ ঘিরে সুবিদপুর এলাকায় উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটাররাও তার উন্নয়ন প্রতিশ্রুতিকে স্বাগত জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital