বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে   কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহর নিকট আন্তরিক প্রার্থনা জানিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ আবু ইউসুফ (রূপন) এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান ও উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক রাসেল ইসলাম সুজন এবং সদস্য সচিব তানভীর হাসান সোলায়মান। এ সময় দোয়া মাহফিলে অংশ নেন পৌর ছাত্রদলের নেতা ফজলে রাব্বি, শাহাদাত হোসেন, মেহেদী, ফাহিম, হৃদয়, জহির, আরমান, ইমামসহ কলেজের অসংখ্য ছাত্রনেতা।
অন্যান্য বক্তারা বলেন, বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দৃঢ় ভূমিকা এবং দেশের প্রতি অবদান জাতির ইতিহাসে অনন্য। তাঁর অসুস্থতায় সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন, তেমনি তরুণ ছাত্রনেতারাও প্রার্থনায় একতাবদ্ধ।
বক্তারা আশা প্রকাশ করেন—বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসবেন। দোয়া ও মিলাদ শেষে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা অসুস্থ নেত্রীর পাশে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital