বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যুবদল নেতা মাসুদ খানের পিতার ইন্তেকাল, লায়ন হারুনুর রশিদের শোক

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম
ফরিদগঞ্জে যুবদল নেতা মাসুদ খানের পিতার ইন্তেকাল, লায়ন হারুনুর রশিদের শোক
ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ খান ও সমাজ সেবক নাছির উদ্দিন খানের পিতা মো. এরশাদ উল্লা খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি—- রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বুধবার বিকেলে সাড়ে ৪টায় তার নিজ বাড়ি সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রশাসন খান বাড়িতে তিনি মৃত্যু বরন করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় তাম্রশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে ফরিদগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দীন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবু, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা পেয়ার আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুম, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ খান আশু, উপজেলা যুবদল নেতা হাছান পাটওয়ারী, সমাজ সেবক হাবিবুর রহমান সুমন ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ৩মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন হৃদরোগ, কিডনির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য সমস্যায় ছিলেন।
মো. এরশাদ উল্লা খানের মৃত্যুতে ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদসহ বিএনপি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital