বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে শুক্কুর পাটোয়ারির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৮ পিএম
মতলবে শুক্কুর পাটোয়ারির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

মতলব দক্ষিণে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন চাঁদপুর-২ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ শুক্কুর পাটোয়ারী।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ শুক্কুর পাটোয়ারীর উদ্যোগে খতমে কুরআন, খতমে শেফা,  খতমে খাঁজেকানসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর-২০২৫) বাদ আছর মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ শুক্কুর পাটোয়ারী।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জৈনপুরী পীর আব্দুল হাই আতিকী।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক জহির রায়হানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, মতলব পৌর বিএনপির উপদেষ্টা আলমগীর হোসেন রতন, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু।
এসময় আরও বক্তব্য রাখেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান প্রধান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম কামাল, যুবদল নেতা সফিউল্লাহ মিয়া, ইলিয়াস হোসেন, জয়নাল হাজারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোফাজ্জল হোসেন হাক্কানী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নবীর, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জয়নুল আবেদীন শিশির, মতলব পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাফাল হাসান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভীর হোসেন, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন প্রমুখ।
এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।