বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইসলামি আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম
কচুয়ায় ইসলামি আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন, ইসলামি আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সুশৃঙ্খল বাহিনী বিজয় লাভ করতে পারে। অনেক বড় দল হলেও বৃশৃঙ্খলা থাকলে পরাজয় ঘটে। দলে তুচ্ছ বিষয় নিয়ে মতভেদকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা সৃষ্টি হয়ে দলের বিরাট ক্ষতি ডেকে আনতে পারে। ভূল ভ্রান্তি, মনোমালিন্য ভুলে গেলে শৃঙ্খলা ফিরে আসবে। তাই শৃঙ্খলা অটুট রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে।

আমরা নির্বাচনী যুদ্ধে অংশ নেব, ইনশাআল্লাহ্ আমাদের বিজয় হবে। তিনি গতকাল শনিবার বিকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখা কতৃক হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মাও. আবু হানিফ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন জহিরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত চাঁদপুর-১ কচুয়া আসনের প্রার্থী মুফতি ওমর ফারুক ইবরাহীমী।

Model Hospital

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রবিউল ইমলাম, কচুয়া পৌরসভার সভাপতি মাও. ওমর ফারুক, আশ্রাফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ইসলামি আন্দোলনের নেতা মুফতি মোজাম্মেল হক, কচুয়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাও. দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা মাও. মাজহারুল ইসলাম ও উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।

প্রতিনিধি সম্মেলন শেষে শোভাযাত্রা বের করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital