বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম
কচুয়ায় খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কচুয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

‎বিএনপির  চেয়ারপার্সন,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির গনতন্ত্রের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী রিক্সা,ভ্যাল  ও অটো চালক দলের উপজেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার সন্ধ্যায় কচুয়া ক্যাপ শাহী দস্তরখান  রেস্টুরেন্টে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎ জাতীয়তাবাদী রিক্সা,ভ্যাল  ও অটো চালক দলের উপজেলা আহবায়ক আশেক এলাহীর সভাপতিত্বে ও উপজেলা সদস্য সচিব গাজী জসিম উদ্দিন ও পৌর আহ্বায়ক জসিম উদ্দিন ফলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলার আহ্বায়ক মোঃ নুরে আলম।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুগ্ম আহ্বায়ক হাসান তপাদার, সদস্য ফয়েজ উল্লাহ।

Model Hospital

‎বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মিন্টু, সেলিম হোসেন,জাকারিয়া হোসেন, বাবলু মিয়া, মনিরুজ্জামান, পৌর সদস্য সচিব আবুল বারাকাত, উপজেলা সদস্য ইমাম হোসেন, আবুল খায়ের প্রমুখ।

‎বিএনপির চেয়ারপার্সন,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির গনতন্ত্রের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইকরামুল হক।

‎এসময় জাতীয়তাবাদী রিক্সা,ভ্যাল  ও অটো চালক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital