শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আগামী নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে : আবু নছর আশরাফী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম
আগামী নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে : আবু নছর আশরাফী

কচুয়ায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী কচুয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী দাড়িপাল্লায় মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

রোববার ‎বাদ আছর কচুয়া বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমির মাওলানা মাষ্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী,সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন,পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলীসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
‎

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন,“দেশে জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করা অপরিহার্য। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।

Model Hospital

তিনি আরও বলেন, জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজ, স্বজনপ্রীতি রাজনীতি চায় না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চায়। আমি কথা দিচ্ছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital