বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ভোটারদের সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থীর কুশল বিনিময়ে

হাইমচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম
হাইমচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে : জামায়াত এমপি প্রার্থী শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া হাইমচর উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি হাইমচরের তেলির মোড়সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “হাইমচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আল্লাহ চাইলে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে, এলাকার উন্নয়নে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন জনআকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ। উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের ধারাবাহিকতা নিশ্চিত করতে জনগণ আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আরও অগ্রগতির পথ খুলে দেবে।”

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন— হাইমচর উপজেলা সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন সহসভাপতি আলী আকবর, সেক্রেটারি আবু হানিফ, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আল-মামুন, সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগে স্থানীয় জনগণ দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের আশ্বাস দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital