বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বাগাদীতে সম্পত্তিগত বিরোধে বাড়িতে হামলা, নারীসহ আহত-৩

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৩ পিএম
চাঁদপুর বাগাদীতে সম্পত্তিগত বিরোধে বাড়িতে হামলা, নারীসহ আহত-৩
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে অসহায় পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত‌ ৩ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর গাছতলা এলাকায় এই ঘটনা ঘটে।

এতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, সুমন তালুকদার (৫৫), মনি বেগম (৩৫) এবং রনি তালুকদার (২৫)। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় আহত সুমন তালুকদারের বড় ভাই বশির উল্লাহ তালুকদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানা এবং চাঁদপুর সেনাক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর সকালে প্রতিবেশী রুমন পাঠান, চুন্নু পাঠান, মহসিন বেপারী, মোমেনা বেগম, আনোয়ার পাটোয়ারী, আমেনা বেগম ও ফয়েজ গাজী ভুক্তভোগী সুমন তালুকদার এবং তার পরিবারকে সম্পত্তিগত বিরোধে বাড়ির ছেড়ে চলে যেতে বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উল্লিখিতরা সুমন তালুকদারেরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

Model Hospital
তার চিৎকার শুনে মনি বেগম এবং রনি তালুকদার এগিয়ে এলে তাদের উপর হামলা চালানো হয়।
অভিযুক্তরা তাদের রক্তাক্ত জখম করে বসত বাড়ির দেয়াল ভাঙচুর, স্বর্ণালংকার ও দুটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে ভুক্তভোগী সুমন তালুকদারের বড় ভাই বশির উল্লাহ তালুকদার জানান, অভিযুক্তরা নানাভাবে আমার ছোট ভাইয়ের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি চাঁদপুরের জেলা প্রশাসন কাছে আমার নিরীহ ছোট ভাইয়ের পরিবারের নিরাপত্তা এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।