বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পাইকপাড়ায় দাঁড়িপাল্লার প্রার্থীর গনসংযোগে

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনাই আমাদের মূল লক্ষ্য : মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ পিএম
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনাই আমাদের মূল লক্ষ্য : মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে পথসভা ও গনসংযোগ করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

৭ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।

গনসংযোগে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, ‘ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনাই আমাদের মূল লক্ষ্য। আমরা জনগণের জন্য একটি চাঁদামুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সংগ্রাম জনগণের সঙ্গে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক সমাজ গঠনে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের ঐক্যবদ্ধ ভোটের মাধ্যমেই আগামীতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Model Hospital

সভায় বিশেষ অতিথি ছিলেন,মাওলানা মো: ইউনুস হেলাল,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফরিদগঞ্জ উপজেলা,ইউনিয়ন সভাপতি মাওঃনূরুল ইসলাম,সেক্রেটারি মোঃ ওসমান গনী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ ঝটিকা মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।