বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম
হাজীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁদপুরের হাজীগঞ্জ মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। এর আগে  একটি একটি র্যালী বের করা হয়।
মুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমান্ডার আনোয়ার উল্যাহ পাটোয়ারী। বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, পৌর সহকারী প্রকৌশলী মাহবুব আলম, পৌর সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ তোফায়েল, আনোয়ার হোসেন বতু, মো:  মহসিন নয়ন প্রমূখ।
কোনআন তেলায়াত করেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ঢালী।
সভায় মুক্তি যুদ্ধাদের যুদ্ধকালীন সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থান ও ঘটনা তুলে ধরেন।
বিশেষ করে হাজীগঞ্জে প্রয়াত মুক্তি যুদ্ধা, বিএম কলিম উল্যা, হোসেন ইমাম হায়দার, ওমর ফারুক মজনুসহ প্রয়াত মুক্তিযুদ্ধাদের অবদানের কথা স্বরন করা হয়।
এ সময় হাজীগঞ্জ প্রসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাছান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা ও মুক্তিযুদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন ও বিজয় দিবসের চিঠি বিতরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।