বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া থানায় নবাগত ওসি বোরহান উদ্দিনের যোগদান

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম
কচুয়া থানায় নবাগত ওসি বোরহান উদ্দিনের যোগদান

কচুয়া থানায় নতুন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।

চাঁদপুরের কচুয়া থানায় নতুন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন। সদ্য বদলীকৃত ওসি মো. আজিজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে সোমবার (৮ ডিসেম্বর)  তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

এর আগে তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় জনগণের আস্থা অর্জনে তিনি ছিলেন প্রশংসিত।

মাদারীপুর জেলার সন্তান মোহাম্মদ বোরহান উদ্দিন ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন থানায় সততা, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

Model Hospital

নতুন দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা জোরদারে সবার সহযোগিতা চাই। “কচুয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমার সর্বোচ্চ অগ্রাধিকার। অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

তিনি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে নবাগত ওসি দায়িত্ব গ্রহণ করায় কচুয়া থানায় প্রশাসনিক গতিশীলতা বেড়েছে। স্থানীয়ভাবে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন পরিকল্পনার কথাও আলোচনা শুরু হয়েছে, যা সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital