কচুয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা
কচুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কচুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালীনি কর্মকর্তার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অদম্য নারী পুরস্কারে মনোনীত হয়েছেন সফল জননী নারী লুৎফা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাঈমা মোস্তফা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আফরোজা আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন জীবন সংগ্রামে জয়ী নারী বিলকিস আক্তার।






