বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৫ পিএম
শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে  আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের  স্মরণে ফুলেল বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গত রোববার (২১-ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে উপজেলার কমপ্লেক্সের কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। ওই দিন দিবাগত রাতে উপজেলা বিএনপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন এবং পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ  সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ ফারুক হোসেন মিয়াজীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা এ শ্রদ্ধা নিবেদন করেন। ওই সময় ছাত্রদল, যুবদল, মূল দল নেতা-কর্মী-সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে ভাষা যুদ্ধে  শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা স্বরূপ এই ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল কালাম, সাবেক যুবদলের সভাপতি শাহ মোহাম্মদ আলী,যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এতেশাহমুল হক গনি,পৌরসভার যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন,  উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সময় নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের নেতা মরহুম জিয়াউর রহমান সম্মুখযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে  অবদান রেখেছিলেন।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নেতৃবৃন্দ বলেন মাতৃভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছে তাদের  সম্মান সমুন্নত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবিচল দৃঢ়  প্রত্যয়ী। আজ দেশের রাজনৈতিক পরিবেশ এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে  প্রয়োজন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্মুক্ত রাজনীতির পরিবেশ নিশ্চিত করা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।