রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে ইংরেজি বর্ণাক্ষরে বানান প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম
আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে ইংরেজি বর্ণাক্ষরে বানান প্রতিযোগিতা

আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে এবং ফেমাস ডেন্টাল কেয়ারের সহযোগিতায় ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বরের শুক্রবার সকালে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা ভবনের ৪থ তলায় আপন কিডস স্পোকেন সেন্টারে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আপন কিডস স্পোকেন সেন্টারের মেন্টর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

প্রতিযোগিতার শেষে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিচারকবৃন্দ এবং প্রতিযোগিতা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, আপন কিডস স্পোকেন সেন্টারের ফাউন্ডার ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর আলমগীর হোসেন বাহার, সামাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা‌ চৈতী, ইন্টারেক্ট ইসহাক ও অর্ঘ্য প্রমূখ।

Model Hospital

আয়োজকরা জানান, আপন স্পোকেন ইংলিশ‌ সেন্টার শিশু-কিশোরদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আজকে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শধিক শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বর্ণাক্ষরে হাতে লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। আমরা মনে করি এটি সময়োপযোগী সিদ্ধান্ত এবং আয়োজন। এমন আয়োজনের মাধ্যমে আমাদের সন্তানদের মাঝে ইংরেজি লেখার ভীতি দূর হবে।

আয়োজকরা বলেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে হলে আমাদের নতুন প্রজন্মকে মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষাতেও দক্ষ করে তুলতে হবে। সে কাজটি একেবারে শেকড় থেকে শুরু করেছে আপন স্পোকেন ইংলিশ‌ সেন্টার। আমরা এই আয়োজন সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।