মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৮ পিএম
শাহরাস্তিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে  এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ( ২১-ফেব্রুয়ারি ) শাহরাস্তি পৌরসভা আয়োজনে পৌর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন প্যানেল মেয়র কাউন্সিলর শাহাবউদ্দিনের সঞ্চাল নায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক, পৌর আ’লীগের আহবায়ক, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ। তিনি তার বক্তব্য, আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা কথা বলার অধিকার ফিরিয়ে আনতে বাংলার দামাল ছেলেরা জীবনের বিনিময়ে যে  আত্মত্যাগের  নজির স্থাপন করেছেন ,তাদেরকে তিনি শ্রদ্ধার সহিত কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি অর্জিত মায়ের ভাষা সমুন্নত রেখে আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে উপস্থিত সবাইকে  আহ্বান জানান।
এছাড়া আগামী দিনগুলিতে শাহরাস্তি পৌরসভা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের সকলের সহযোগিতা আশা পোষণ করেন। তিনি স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তি স্বাধীনতা যুদ্ধের   ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম  ইসলাম বীর উত্তমের  স্বাধীনতাযুদ্ধে  এবং আধুনিক শাহরাস্তি বিনির্মাণে  অবদানের কথা স্মরণ করে তার দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শাহরাস্তি পৌরসভার প্রথম শ্রেণীর সচিব রোটারিয়ান তোফায়েল আহামেদ শেখ, সহকারী প্রকৌশলী নেয়াজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী  মো. হাসানুজ্জামান, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শক সাইদুর রহমান , পৌরসভার প্রধান সহকারী মো: নজরুল ইসলাম, হিসাব শাখা প্রদান বাবু মানিক লাল।
কাউন্সিলরদের মধ্যে, মোঃ মকবুল আহমেদ , মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান, রাবেয়া বসরি বকুল প্রমুখ। এছাড়া পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, সুধীজন, রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় আলেম হাফেজ মাওলানা আবু সালেহ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।