রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাটনলে মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাটনলে মিলাদ ও দোয়া

মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাটনল ইউনিয়ন ৪নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া।

মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমা বাদ আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
ষাটনল ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা কামরুজ্জামান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, ষাটনল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ নবীর হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মামুন দেওয়ান, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম ইলিয়াস, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রধান, সদস্য নুরে আলম ঢালী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরকার, পৌর জাসাস এর সাধারণ সম্পাদক বাদল শিকদার, যুবদল নেতা জুয়েল সহ নেতৃবৃন্দ।
দোয়া ও মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দো-জাহানের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।