রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৫২ সালের ভাষা আন্দোলনে স্বাধীনতা যুদ্ধের বীজ অন্তর্নিহিত ছিল; মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪১ পিএম
১৯৫২ সালের ভাষা আন্দোলনে স্বাধীনতা যুদ্ধের বীজ অন্তর্নিহিত ছিল; মেজর রফিকুল ইসলাম
মোঃ মাসুদ রানা : চাঁদপুরে  শাহরাস্তিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১-ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এদিকে রোববার দিবাগত রাতে দিবসের প্রথম প্রহরে শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণে নির্মিতব্য শহীদ মিনারে স্থানীয় সাংসদের পক্ষে,
শাহরাস্তি উপজেলা প্রশাসন,  উপজেলা পরিষদ, শাহরাস্তি মডেল থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শাহরাস্তি প্রেসক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, শাহরাস্তি উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী, সজাগ ফাউন্ডেশন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ শহীদদের স্মরণে শহীদ মিনারের বেদীতে ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন।
সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভাপ্রদানে এতে ভার্চুয়াল ভিডিও টেলিকনফারেন্সিং বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালে মায়ের ভাষা বাংলা কথা বলার অধিকার আদায়ে ও পূর্ব বাংলার দাপ্তরিক কাজে বাংলা ব্যবহারের দাবি করেছিল ছাত্র সংগ্রাম পরিষদ। ওই সময় এ দাবির বিরোধিতা করে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার সূর্যসন্তানদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখার  অপচেষ্টা করেছিল। সেটি ১৯৫২ সালেই বাংলার দামাল ছেলেরা ওই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয় । মূলত ওই ভাষা আন্দোলনের মধ্যেই স্বাধীনতা আন্দোলনের বীজ অন্তর্নিহিত ছিল বলে পরবর্তীতে তা স্পষ্ট হয়। পরে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার আপামর জনতা স্বাধীন বাংলাদেশের পতাকা এবং মানচিত্র এ জাতিকে উপহার দেয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবে পথ চললে আগামী প্রজন্ম অবশ্য একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার পাবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর আ’লীগের আহবায়ক , পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি সহকারি কমিশনার (ভূমি) আমজাদ হোসেন অর্ণব ও  তার সহধর্মিনী প্রভাষক ইংরেজি বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাহিদা আফরিন ,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা আ’লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার, কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন ও শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ,  শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসের তাৎপর্য আলোকে অনুষ্ঠিত রচনা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের তরফ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।