রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় যুগোপযোগী শিক্ষার গুরুত্ব বিষয়ে জেন-জেড কনফারেন্স অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম
কচুয়ায় যুগোপযোগী শিক্ষার গুরুত্ব বিষয়ে জেন-জেড কনফারেন্স অনুষ্ঠিত

কচুয়ায় যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে জেন-জেড কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা-প্রতিমন্ত্রী ই.আর.আই সংস্থার চেয়ারম্যান ড.আনম এহসানুল হক মিলন।

‎কচুয়ায় এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ ই.আর.আইয়ের উপর যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে জেন-জেড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ জেন-জি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ই.আর.আই সংস্থার চেয়ারম্যান ড.আনম এহসানুল হক মিলন।
‎

বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো.খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও কচুয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক আনাছ আল জায়েদ এবং বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের প্রভাষক নুপুর রানী সাহার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেন-জেড কনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ই.আর.আই সংস্থার প্রধান নির্বাহী নাজমুন নাহার বেবী। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক জোবায়ের আহমেদ,কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার মোঃ জাহিদ হোসাইন।
‎

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ও শিক্ষার্থীরা।

Model Hospital

এসময় কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।