কচুয়ায় আল-বারাকা ট্রাস্টের বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত
কচুয়ায় আল-বারাকা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন, আল বারাকাত আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আবুল বারাকাত বাবুল।
কচুয়ায় উৎসবমুখর পরিবেশে আল-বারাকা ট্রাস্টের আয়োজনে বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আল বারাকাত আইডিয়াল একাডেমীতে সকাল সাড়ে ৯ টা থেকে ১টা পর্যন্ত দুটি শিফটে বৃত্তি অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ও দ্বিতীয় শিফটে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীর পর্যন্ত উপজেলার ২৯টি শিক্ষা-প্রতিষ্ঠানের মোট ৫১১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এসময় আল বারাকাত আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আবুল বারাকাত বাবুল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষায় নিয়ন্ত্রক হিসেবে আল বারাকাত আইডিয়াল একাডেমীর পরিচালক সহকারী অধ্যাপক আবু জাফর,ব্যবস্থাপনা প্রিন্সিপাল ইনচার্জ মাওলানা মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ আলী সিদ্দিকী দায়িত্ব পালন করেন।

আল বারাকাত আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আবুল বারাকাত বাবুল বলেন,এ প্রথম এ ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে,ভবিষ্যতে অব্যাহত থাকবে। তবে বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিকাশ মনোনিবেশ করা এজন্য ভবিষ্যতেও মেধা বিকাশ যাচাই করার জন্য প্রকল্প চালু থাকবে।
পরীক্ষায় নিয়ন্ত্রক সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবু জাফর বলেন,উপজেলা পর্যায়ে এমন বৃহৎ পরিসরের বৃত্তি আয়োজন নজরকাড়া উদ্যোগ। গ্রামীণ জনপদের শিক্ষাকে এগিয়ে নিতে আবুল বারাকাত ট্রাস্টের এই আয়োজন একটি মাইলফলক। এই বৃত্তি পরীক্ষা এলাকার শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক।






