রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

প্রাইভেট হসপিটালগুলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
প্রাইভেট হসপিটালগুলো আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

শনিবার (১২ ডিসেম্বর) চাঁদপুর ক্লাবে চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) চাঁদপুর ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অ্যাসোসিয়েশনের দেড় শাতধিক সদস্য অংশগ্রহণ করেন।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চেয়ারম্যানম ড্যাব এর সহ সভাপতি, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল্যাব এইড গ্রপের ব্যবস্থাপনা পরিচালনা, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন মহাসচিব ডাঃ এ এম শামীম।

Model Hospital

সংগঠনের সভাপতি ডাঃ এস এম সহিদ উল্যাহ সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মোকাদেছ আলী মজুমদার শাহীন , সিইও সাবেক যুগ্ম সচিব ড. আলী আকবর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রফিকুল হাসান ফয়সল, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর খান, ডাঃ সৈয়দা বরুন নাহার চৌধূরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। সরকারিভাবে সীমিত স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল, উন্নত যন্ত্রপাতি এবং মানসম্মত ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রাইভেট স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন চাঁদপুর হলো একটি মডেল, যা অন্য জেলার থেকে ভিন্ন। সকলের সহযোগিতায় আমরা চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। আজকে সরকারী কর্মকর্তারা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে বলেন এটা নেই, ওটা নেই। তবে কেউ মেয়াদ উত্তীর্ন জিনিস রাখবেন না। কিভাবে হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টারগুলোকে এগিয়ে নেয়া যায় তার জন্য আমরা কাজ করছি। আমরা মানহীন কোন হাসপাতাল ও ডায়গনন্টিকের দায় সমিতি নিবে না। মানহীনগুলোর বিরুদ্ধে একত্রিত হয়ে সমিতি ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রধান অতিথি স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি রোগীবান্ধব সেবা, যৌক্তিক ফি নির্ধারণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারের নীতিমালা অনুসরণ করে প্রাইভেট স্বাস্থ্যখাতের উন্নয়নে অ্যাসোসিয়েশনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন ও সংগঠনের সদস্য মোঃ ইউনুস উল্লাহর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুরের সংগঠনের নব নির্বাচিত সভাপতি ডাঃ মোঃ মোবারক হোসেন চৌধুরী।

সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপন করা হয়। সংঠনের সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান সাবেক সিভিল সাজন ডাঃ এম জি ফারুক ভুইয়া নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন।

সাধারণ সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য বিজয় চন্দ্র সরকার ও কোরআন তেলাওয়াত করেন আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নেসার আহমেদ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।