রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শিক্ষককে শোকজ, তদন্ত শুরু

ফরিদগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে মাদ্রাসা শিক্ষক উধাও

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম
ফরিদগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে মাদ্রাসা শিক্ষক উধাও
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে সহকারী এক শিক্ষক উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার লক্ষীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযুক্ত শিক্ষক হলেন তালহা খান। তিনি ওই মাদ্রাসায় আরবি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর তাঁকে শোকজ করা হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার রবিদাসপাড়া এলাকার বাসিন্দা তালহা খান ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লক্ষীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসায় যোগ দেন।
তিনি বিবাহিত হলেও সাম্প্রতিক সময়ে তাঁর সঙ্গে মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি অন্য শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে এলে গত রোববার (৭ ডিসেম্বর) ওই শিক্ষক শিক্ষার্থীকে নিয়ে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মাদ্রাসা কর্তৃপক্ষ ও ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ বিষয়ে লক্ষীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের মো. রুহুল আমিন বলেন, “ঘটনার পর গত ১৪ ডিসেম্বর ডাকযোগে অভিযুক্ত শিক্ষককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। একজন বিবাহিত শিক্ষক হয়ে শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রয়োজন।”
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষের শোকজের বিষয়টি আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা চলছে। অভিভাবকেরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।