শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মাদক পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে : ডিসি নাজমুল ইসলাম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ পিএম
মাদক পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে : ডিসি নাজমুল ইসলাম

চাঁদপুরে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”— এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে শুরু হয়েছে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক শুধু একটি ব্যক্তিকে নয়—একটি পরিবার, একটি সমাজ এবং পুরো একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, তরুণ সমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে এবং মাদক থেকে দূরে রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসন সবসময় ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগের পাশে থাকবে।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত চাঁদপুর গড়তে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্র—সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সচেতন অংশগ্রহণই পারে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে।

ক্রীড়া সংগঠক ফয়সাল গাজী বাহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- এরশাদ উদ্দিন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিমসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়ামোদী সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital