বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুবিদপুর দরবার শরীফে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম
সুবিদপুর দরবার শরীফে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
ফরিদগঞ্জের সুবিদপুর দরবার শরীফে ২৫তম দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরবারের প্রতিষ্ঠাতা পীর মরহুম মাওলানা আব্দুল ওহাব (রহ.) মাদরাসা ও এতিমখানার উদ্যোগে শনিবার ও রবিবার (২০ ও ২১ ডিসেম্বর) দরবার শরীফ সংলগ্ন বিদ্যালয় মাঠে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুবিদপুর দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত মাহফিলের শেষ দিন পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন, কুমিল্লা ফতেহবাদ দরবার শরীফের পীরজাদা, বিশ্বনন্দিত মোফাছ্ছীরে কোরআন আল্লামা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, ভারতের ফুরফুরা শরীফের খলিফা মাও. গোলাম রাব্বানী, গাজীপুর পূবাইল রাহমানিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. কুতুব উদ্দিন ওসমানি, ঢাকা দারুন্নাজাত কামাল মাদরাসার শিক্ষক মাও. মতিউল্যাহ ছিদ্দীকি, ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. হাবিব আল ফারাবি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলোচনা পেশ করেন, সিলেট থানা মসজিদের প্রাক্তণ খতিব মাও. নেছার উদ্দিন, বাগপুর জামে মসজিদের খতিব মাও. আব্দুল আজিজ, মাও. আবু জাফর মো. সালেহ, মাও. আনোয়ার হোসেন, মাও. সাখাওয়াত হোসেন, হাফেজ মো. আলমগীর হোসেন ও মাও. সালমান আহম্মদ।
আলোচনা শেষে এলাকাবাসী, দরবারের ভক্তবৃন্দ এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে দিনব্যাপী মাহফিলের বিভিন্ন সময়ে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন, আমন্ত্রিত অতিথি, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে মাহফিলের প্রথম দিনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন, সুবিদপুর মাদরাসার সুপার মাও. আকতার হোসাইন ছাদেকী, বরগুনা থেকে আগত মাও. ইব্রাহিম খলিল, বড়গাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. ছিদ্দিকুর রহমান খান।
পীর সাহেবের নাতি মাও. জামিল হোসাইনের উপস্থাপনায় দুই দিনব্যাপী মাহফিলে স্থানীয় আলেমদের মধ্যে আলোচনা পেশ করেন, মাও. লোকমান হোসেন সিরাজী, মাও. আবুল হোসেন, মাও. হাফেজ মোস্তফা, মাও. আব্দুল কাদের মামুন ভুঁইয়া প্রমুখ।
এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল সম্পন্ন হওয়ায় দরবার শরীফের পক্ষে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,  এন্তেজামিয়া কমিটির সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital