বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম
চাঁদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
চাঁদপুর-২(মতলব উত্তর–দক্ষিণ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ( রিক্সা প্রতিক)মো: মোশারফ হোসেন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৷
সোমবার (২২ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে  এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  চাঁদপুর-২ আসন হতে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী (রিক্সা প্রতিক) মো: মোশারফ হোসেন নির্বাচনে বিজয়ী হওয়ার কথা উল্লেখকরে  তিনি বলেন,আমি সংসদ সদস্য নির্বাচিত হলে মতলব কে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ ৷
মানুষ এখন আলেমওলামাদের কে এবং ইসলামী দলগুলোকে  ভালোবাসে মানুষ চায় পরিবর্তন তাই  আগামী নির্বাচনে মানুষ চায় ইসলামী দলগুলো বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় আসুক আর আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান ভালো তাই চাঁদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ( রিক্সা প্রতিকের)  বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ ৷
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিউদ্দিন, সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন, সহ-সেক্রেটারী মাওলানা ইব্রাহীম ,সাংগঠনিক সম্পাদক মোঃ মুফতি জাহিদুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমানাতুল্লাহ (রানা) এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন শাখা কমিটির সদস্য ও সম্মানিত ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital