বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শোল্লা এ.আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম
শোল্লা এ.আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পুরস্কার বিতরন করছেন অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাহিদ হাসান বিপুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিল্পপতি ও দানবীর আলহাজ্ব এম এ হান্নান এর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ্ বিন হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস. এম ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা হলো এমন এক আলো যা ব্যক্তির অন্ধকার দূর করে, তার অন্তর্নিহিত সম্ভাবনাকে বিকশিত করে, নৈতিক মূল্যবোধ তৈরি করে এবং সমাজকে প্রগতিশীল ও উন্নত করতে সাহায্য করে, এটি শুধু জ্ঞান অর্জন নয়, বরং চরিত্র গঠন, দক্ষতা বৃদ্ধি ও জীবনকে অর্থপূর্ণ করার একটি অবিরাম প্রক্রিয়া, যা প্রত্যেক ব্যক্তি ও জাতির উন্নয়নের মূল চাবিকাঠি।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা জেসমিন, তাপস কুমার, রাকিব উদ্দিন, সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।