বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন

চাঁদপুরে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

“খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ ও মাদকমুক্ত প্রজন্ম গঠনের প্রত্যয়ে চাঁদপুরে অনুষ্ঠিত মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ আয়োজনে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ ও একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে আজ অনেক মেধাবী তরুণ পথভ্রষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে সমাজ ও রাষ্ট্রের উপর।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু প্রশাসনের পক্ষে এই সমস্যা সমাধান সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

Model Hospital

তিনি বলেন “খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে, মানসিক শক্তি বাড়ায় এবং মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। যারা নিয়মিত খেলাধুলায় যুক্ত থাকে, তারা কখনোই মাদকের পথে যায় না। তাই ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করতে হবে।”

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “চাঁদপুরে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি একটি বার্তা—আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

ক্রীড়া সংগঠক ফয়সাল গাজী বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম, চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক আলমগীর কবির বাহার, ক্রীড়া সংগঠক মঞ্জুর কাদের সোহেল, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠন হাসান আল জাহেদ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাহা–মাসুম জুটি। অপরদিকে, দুর্দান্ত লড়াই শেষে নাজমুল–নিলয় জুটি রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।