বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দ্বীনি শিক্ষার সম্প্রসারণই একটি জাতির নৈতিক ও আত্মিক উন্নয়নের প্রধান ভিত্তি : হাজীগঞ্জে শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম
দ্বীনি শিক্ষার সম্প্রসারণই একটি জাতির নৈতিক ও আত্মিক উন্নয়নের প্রধান ভিত্তি : হাজীগঞ্জে শায়খ আহমাদুল্লাহ

ইলম ও আমলের আলোয় ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে হাজীগঞ্জে মাতৈন দারুল উলুম মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনে দেশবরেণ্য ইসলামিক স্কলার মুফতি মাওলানা শায়খ।

হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাতৈন দারুল উলুম মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মাওলানা শায়খ আহমাদুল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দ্বীনি শিক্ষার সম্প্রসারণই একটি জাতির নৈতিক ও আত্মিক উন্নয়নের প্রধান ভিত্তি। মাদ্রাসা শুধু কিতাবি শিক্ষা নয়, বরং আদর্শ মানুষ গড়ার কারখানা। এই নবনির্মিত ভবন থেকে এমন আলেম তৈরি হোক, যারা কুরআন-সুন্নাহর আলোয় সমাজকে পথ দেখাবে।” তিনি শিক্ষার্থীদের ইলমের সঙ্গে আমল, আদব ও আখলাকের সমন্বয়ে জীবন গড়ার আহ্বান জানান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রউফ।

Model Hospital

তিনি বলেন, “দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকে ত্যাগ, নিষ্ঠা ও আন্তরিকতার ওপর। নতুন ভবন নির্মাণের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৈন দারুল উলুম মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আমান উল্যাহ রিপন। সভাপতির বক্তব্যে তিনি নবনির্মিত ভবন বাস্তবায়নে দাতা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানজুড়ে কুরআন তিলাওয়াত, নসিহতপূর্ণ আলোচনা ও দোয়ার পরিবেশ বিরাজ করে। আলোচনা শেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে তাবারুক বিতরণ এবং মাগরিবের আজানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক অনন্য দ্বীনি মিলনমেলায় পরিণত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital