বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম
চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত, চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) এর সংসদ সদস্য প্রার্থী লেখক ও শিক্ষক আন্দোলনের নেতা মো: জাহাঙ্গীর হোসেন ২৩ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা’র হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার ও জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহবায়ক টিপু সুলতান।

কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক মানুষের প্রধান চাওয়া হচ্ছে- ভাত-কাপড়ের গ্যারান্টি, মানবিক মর্যাদার জীবন, মানুষের জান মালের নিরাপত্তা।

যা বাংলাদেশে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শিক্ষা-কাজের নিশ্চয়তা নেই। যুব -তরুণদের সুন্দর ও অগ্রসর জীবনের পথ কেউই রচনা করতে পারেনি স্বাধীনতার ৫৪ বছর পরেও।

Model Hospital

সবাই কথার ফুলঝুরি ফোটায় কিন্তু যুবকদেরর কর্মসংস্থানের ব্যবস্হা করা হয়নি। অবশিষ্ট যেসব কারখানা আছে তাও আবার ধ্বংসের দিকে ধাবিত।

মানুষের অর্থনৈতিক মুক্তি নেই কিন্তু দুর্নীতির আতিশায্যের গতিপ্রবাহ ঠিকই আছে। ধ্বংসাত্মক সকল কিছু থেকে মুক্তি পেতে গেলে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায়ন করতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দেয়া এখনকার সময়ের দাবি।

উল্লেখ্য: মো: জাহাঙ্গীর হোসেনের দলীয় প্রতীক কাস্তে। তিনি বর্তমানে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র যুগ্ম-মহাসচিব, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদ এর সভাপতি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদ এর সহ-সাধারণ সম্পাদক ও পুরাণবাজার বিজয় উৎসবের যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital