বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর -৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল হোসাইনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম
চাঁদপুর -৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল হোসাইনের মনোনয়নপত্র সংগ্রহ
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপজেলা জামায়াত, পৌর জামায়াত এবং দুই উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, শাহরাস্তি পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ উপজেলা আমীর মোঃ কলিম উল্লাহ এবং হাজীগঞ্জ পৌর আমীর মাওলানা আবুল হাসনাত।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে অধ্যাপক মাওলানা আবুল হোসাইন সাংবাদিকদের বলেন, জনগণের আস্থা নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ গড়ে তোলা তাঁর অগ্রাধিকার। তিনি দাবি করেন, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনগণের অধিকার আদায়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, আচরণবিধি মেনে স্বচ্ছতার সঙ্গে মনোনয়নপত্র বিতরণ চলছে এবং প্রতিটি প্রার্থীকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন দাখিল, যাচাই এবং প্রত্যাহারের সব ধাপ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital