বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে চেয়ারের পথসভায় জনতার ঢল

কোরআন-সুন্নাহ্’র রাষ্ট্র বিনির্মানে চেয়ার মার্কার বিকল্প নাই : সৈয়দ বাহাদুর শাহ্

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:২০ পিএম
কোরআন-সুন্নাহ্’র রাষ্ট্র বিনির্মানে চেয়ার মার্কার বিকল্প নাই : সৈয়দ বাহাদুর শাহ্

হাজীগঞ্জে সৈয়দ বাহাদুর শাহ্’র পথসভায় জনতার ঢল নেমেছে। চেয়ার মার্কার সমর্থনে মিছিলে মিছিলে মুখরিত ছিলো হাজীগঞ্জ বাজার।

হাজীগঞ্জ পশ্চিম বাজার চৌরাস্তা বিশ্বরোডে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বুধবার বিকেলে এই পথসভা করেন।

তিনি বক্তব্যে বলেন, সংসদে ইসলামের শান্তি পৌঁছাতে চাই। কোরআন-সুন্নাহ্’র রাষ্ট্র বিনির্মানে ইসলামিক ফ্রন্টের চেয়ার মার্কার বিকল্প নাই। তাই মহাজোটের সাথে থেকে বৃহত্তর ঐক্যের মাধ্যমে জাতীয় সংসদে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, দূর্নীতি প্রতিরোধ করতে পারলে ২০২১ সালেই উন্নত বাংলাদেশ সম্ভব।

প্রধান নির্বাচন কমিশনারের প্রতি সৈয়দ বাহাদুর শাহ্ বলেন, সকল দলের অংশ গ্রহণে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান সৈয়দ বাহাদুর শাহ্।

Model Hospital

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আবু নাছের তালুকদার, যুগ্ম মহাসচিব আল্লামা মোশারফ হোসেন হেলালী, অধ্যক্ষ কাজী আনোয়ারুল আলম, গাছতলা দরবার শরীফের পীর খাজা আরিফুর রহমান তাহেরী, অর্থ সম্পাদক এড. শাহীদুল আলম রেজভী, দপ্তর সম্পাদক মাও. মনির হোসাইন, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাও. মোহাম্মদ আলী নক্সবন্দী, জেলা সভাপতি মাও. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আল্লামা রফিকুল ইসলাম হেলালী, শাহরাস্তি উপজেলা সভাপতি মাস্টার হেলাল আহমেদ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো: জাকির হোসাইন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সহ-সভাপতি মোঃ মনজুর আলম পাটওয়ারী। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হায়দার হাসীব, ইসলামিক ফ্রন্ট শাহরাস্তি উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার মোঃ গোলাম মাওলা, কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মাও. আবুল হাশেম শাহ্ মিয়াজী, ইসলামী ছাত্রসেনা জেলা সভাপতি মোঃ বদিউজ্জামান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ দিদারুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো: খোরশেদ আলম, শাহরাস্তি উপজেলা সাধারণ স

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।