শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে বাবা-মাকে সচেতন হতে হবে : ডিসি নাজমুল ইসলাম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:৫২ পিএম
সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে বাবা-মাকে সচেতন হতে হবে : ডিসি নাজমুল ইসলাম

মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি)" মোঃ নাজমুল ইসলাম সরকার।

মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়—একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। ”মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু এই শিক্ষার্থীরা যদি মাদকের ছোবলে পড়ে, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।”

Model Hospital

জেলা প্রশাসক আরও বলেন, “মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বাড়াতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সঙ্গে আপস করা যাবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন এই মাদকবিরোধী সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বার্তা—আমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। “মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে বাবা-মাকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকেই যদি সচেতনতা তৈরি হয়, তাহলে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে উঠবে।”

চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম খান আকাশ, বাইতুল আমান জামে মসজিদের খতিম ও ইমাম প্রফেসর ফাহা, চরমেশা কালী মন্দিরের পুরোহিত শ্রীধাম চন্দ্র দাস, যুব রেডক্রিসেন্ট, চাঁদপুর জেলা ইউনিটের যুবপ্রধান ওমর বিন ইউসুফ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital