বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নাগরিক ঐক্যের সদস্য সচিব প্রয়াত বিএম নুরুজ্জামানের শোক সভা অনুষ্ঠিত

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সন্ত্রাস ও ক্ষমতার প্রভাবমুক্ত নির্বাচনের দাবি : বক্তারা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সন্ত্রাস ও ক্ষমতার প্রভাবমুক্ত নির্বাচনের দাবি : বক্তারা
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাস, দুর্নীতি ও ক্ষমতার প্রভাবমুক্ত নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়ে চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের প্রয়াত সদস্য সচিব জননেতা বিএম নুরুজ্জামান -এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের আয়োজনে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং প্রয়াত বিএম নুরুজ্জামান -এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

নাগরিক ঐক্য চাঁদপুর জেলার শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তাহের মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রোটারিয়ান মাসুদ হাসানের পরিচালনায় জননেতা বিএম নুরুজ্জামান -এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, তার রাজনীতিক সহযোদ্ধা মিয়া মোঃ আব্দুর রহিম, হাসনা হেনা, মমতাজ উদ্দিন মন্টু গাজী ও নাজমা আক্তার।

শোক সভায় বক্তারা বলেন, জননেতা বিএম নুরুজ্জামান ছিলেন একজন আপসহীন, নীতিবান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি নেতা। তিনি আজীবন মানুষের অধিকার, সুশাসন ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

Model Hospital

বক্তারা আরও বলেন, রাজনীতি দিনে দিনে ক্ষমতা আর অর্থলোভী মানুষদের হাতে চলে যাচ্ছে। এজন্য তরুণ সমাজ এবং সমাজ সচেতনরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বর্তমান সময়ে সন্ত্রাস ও ক্ষমতার প্রভাবমুক্ত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। কারণ মানুষ যদি তার নেতা নির্বাচন করতে পারে, নির্ভয়ে ভোট দিতে পারে, তবে যোগ্য লোকরা দেশে নেতৃত্বে আসবে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় জননেতা বিএম নুরুজ্জামানের মত আদর্শবান রাজনীতিকদের আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রয়াত বিএম নুরুজ্জামানের অসংখ্য অনুসারী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। শোক সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital