বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইকরা মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম
চাঁদপুরে ইকরা মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুর শহরের শিশু শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফারুক আহমেদ মৃধা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইকরা মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটো।

Model Hospital

বিদ্যালয়ের সুপারভাইজার মাওলানা আব্দুর রউফ খানের পরিচালনায় অনুষ্ঠানে ক্লিন চাঁদপুর -এর প্রতিষ্ঠাতা এডভোকেট নুরুল আমিন খান আকাশকে সংবর্ধনা প্রদান করা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রহমান, সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আসমা আক্তার। ফলাফল ঘোষণা কার্যক্রম পরিচালনা করেন বিদ্যালয়ের ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

বক্তারা বলেন, শিক্ষক এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। আমরা সন্তানদের শিক্ষিত করতে যতটা পরিশ্রম করি, তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ঠিক ততটা পরিশ্রম করতে হবে। তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তাদের থেকে পরিবার এবং সমাজ ভালো কিছু পাবে।

বক্তারা আরো বলেন, ইকরা মডেল একাডেমী চাঁদপুর শহরের বুকে একটি আদর্শ বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। যার ফলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল অনেক ভালো। এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং শিশুদের মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসা দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষ বার্ষিক ফলাফল প্রকাশ করে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং তাদের অভিভাবকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান স্থলে বিদ্যালয়েকে পরিচ্ছন্ন রাখার পদ্ধতি হিসেবে ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমান ডাস্টবিন উপহার হিসেবে প্রদান করা হয়। অতিথিবৃন্দ ডিজিটাল প্লাটফর্মে শিশুদের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশের শুভ উদ্বোধন ঘোষণার সাথে সাথেই অনলাইনে ফলাফল ঘোষিত হয়ে যায়। সকল অভিভাবকগণ তাদের মোবাইল ফোনে এস এম এস আকারে সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যান।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আকতার, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক রাহিমা আক্তার, রেজাউল করিম, রুই আজমানিকা, মরিয়ম খানম, শাহিনা খানম, শিল্পী রানী ঘোষ, ইসমাইল হোসেন, নাসিমা আক্তার, শামীমা সুলতানা, তানজিনা সুলতানা, ফয়সাল আহমদ, বিলকিস আরা, মরিয়ম আক্তার, বৃষ্টি আক্তার, সুমিত কুমার দত্ত, শুভ্র রক্ষিত, মানসুরা আক্তার, মাওলানা আব্দুর রউ, নাজমুন নাহার, বিলকিস আরা পিহা, রুবি আক্তার, ফাতেমা আক্তার মাহমুদা আক্তার, ফাতেমা আক্তার সুমি, ফাতেমা বেগম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital