বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপিসহ সব ওয়ার্ড কমিটি স্থগিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২০ পিএম
ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপিসহ সব ওয়ার্ড কমিটি স্থগিত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সংশ্লিষ্ট কমিটির কয়েকজন নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক দুর্বলতার প্রেক্ষিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
জেলা বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।
এ সিদ্ধান্তের ফলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, শিগগিরই সাংগঠনিক পুনর্গঠন ও শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital