বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নির্বাচনী দায়িত্বের জন্য যানবাহন রিকুইজিশন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৬ পিএম
ফরিদগঞ্জে নির্বাচনী দায়িত্বের জন্য যানবাহন রিকুইজিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ‘আস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন, ১৯৮৮’-এর ৩ ধারার আওতায় ফরিদগঞ্জে নির্বাচনী ডিউটিতে ব্যবহারের জন্য মাইক্রোবাস ও নোহা মাইক্রোবাস চালকসহরিকুইজিশন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের টিএনটি মোড়ে বিশেষ হুকুম দখল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাইক্রোবাস ও নোহা মাইক্রোবাসসহ সংশ্লিষ্ট চালকদের উপস্থিতিতে যানবাহনগুলো রিকুইজিশন (হুকুম দখল) করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী ডিউটিতে ব্যবহারের লক্ষ্যে রিকুইজিশন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি চালকদের হাতে লিখিত নোটিশ প্রদান করা হয়। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোন কোন কাগজপত্র জব্দ করা হয়েছে এবং কোন তারিখে চালকদের নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে।
নোটিশ অনুযায়ী, চালকদের আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩টায় চাঁদপুর আরআই পুলিশ লাইনের নিকট উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। একই সঙ্গে ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital