বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৫ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ পিএম
চাঁদপুর-৫ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় হাজীগঞ্জ থেকে ৭ জন ও শাহরাস্তি থেকে ২ জন প্রার্থী নিজ নিজ ও প্রতিনিধির মাধ্যমে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন।

ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী, জাতীয় পার্টি মনোনিত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন।

মনোনয়নপত্র সংগ্রহ করেন, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ‘চেয়ার’ প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি মনোনিত ‘ছাতা’ প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনিত ‘আপেল’ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান নয়ন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ইউনাইটেড পার্টির বিইউপির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানীয়া ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।

Model Hospital

মনোয়নপত্রের সংগ্রহের বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অসিফার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital