বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর এসপি’র সাথে ট্রাফিক পুলিশ বিভাগের মতবিনিময়

কঠোর হতে হলে হবো, তবুও চাঁদপুরে যানজট নিরসন করতে চাই : এসপি রবিউল হাসান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:৩৬ পিএম
কঠোর হতে হলে হবো, তবুও চাঁদপুরে যানজট নিরসন করতে চাই : এসপি রবিউল হাসান

চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান আহবানে চাঁদপুর ট্রাফিক পুলিশ বিভাগের সাথে তাৎক্ষনিক এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার কক্ষে অনুষ্ঠিত হয় । পুলিশ সুপারের আমন্ত্রনে উক্ত মতবিনিময় সভায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ।

চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান আহবানে চাঁদপুর ট্রাফিক পুলিশ বিভাগের সাথে তাৎক্ষনিক এক মতবিনিময় সভা গতকাল ২৮ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সুপার কক্ষে অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপারের আমন্ত্রনে উক্ত মতবিনিময় সভায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ।

সভায় অংশ নেন চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা ট্রাফিক পুলিশ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমএন্ড অ্যাপস) মো: লুৎফর রহমান, সদর সার্কেল মো: খায়রুল কবির, চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি রহিম বাদশা, নবাগত সভাপতি সোহেল রুশদী, বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ, নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল আউয়াল রুবেল প্রমুখ।

Model Hospital

মতবিনিময় সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো: রবিউল হাসান বলেন, আমি চাঁদপুর শহরে যানজট নিরসন করতে চাই। নাগরিকদের দুর্ভোগ কমাতে চাই। পুলিশের কাজ জনস্বার্থে । এক্ষেত্রে চাঁদপুর প্রেসক্লাব, সাংবাদিক ও শহরের নাগরিকদের সহযোগিতা চাই।

আজকে ট্রাফিক পুলিশ বিভাগের সাথে বসছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবো। যাতে ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচল করে। পুলিশের আইনের মধ্যে থেকে কাজ করতে চাই। এ ব্যাপারে শহরের কোন কোন সড়কে যানজট বেশী হয় এবং মানুষের দুর্ভোগ হয় তা নিরসন করবো এবং তা পর্যায়ক্রমে সমাধান করবো। সাংবাদিকদের সাথে নিয়ে শহরের যানজট নিরসনে পুলিশের যেটুকু করনীয় আছে তা সবটুকু প্রয়োগ করবো। কঠোর হতে হলে হবো। পুলিশ আইন প্রয়োগ করবে ।

এ সময় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর শহরের কালীবাড়ী (বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখ স্থান),পালবাজার সম্মুখ স্থান, স্টেডিয়াম রোড, বাবুরহাট গোল চত্তর সর্বদা যানজট থাকে। এক্ষেত্রে দ্রুত বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখ স্থান এলাকা থেকে সিএনজি সরিয়ে পুরনো স্ট্যান্ডে স্থানান্তর, জেলার বাহিরের সিএনজি শহরের ঢুকতে না দেওয়া, লাইসেন্সবিহীন সিএনজি জব্দ ও জরিমানা করা, ভারী যানবাহন, বড় ট্রাক, তেলের ভাউচার দিনের বেলা শহরে ঢুকতে না দেওয়ার অনুরোধ করেন।

এছাড়াও শহরের ভাসমান বেন গাড়ী, ভ্রাম্যমান তরকারি ও ফল বিক্রেতাকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital