বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জমকালো আয়োজনে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:০৩ পিএম
জমকালো আয়োজনে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

ঢাকা, চাঁদপুর, পাবনা ও কুষ্টিয়ার শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা। ৪র্থ বারের আয়োজনের শুরুতে ছিলো মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় চাঁদপুর পুরান বাজার দাসপাড়াস্থ উদয়ন কচি-কাঁচার মেলার হলরুমে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

উদযাপন পরিষদের সদস্য সচিব কামরুন্নাহার বিউটির সভাপতিত্বে, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক অনুরাগী রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ-আলম, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রধান সম্পাদক বিপ্লব সরকার, চাঁদপুর সদর উপজেলা সিসিডিএ সমন্বয়ক নার্গিস আক্তার ও শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনন্দধ্বনি শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের চাঁদপুর জেলা সভাপতি মাহমুদ হাসান খান, জেলা তথ্য অফিসার তপন বেপারী, প্রকৌশলী শহীদুল ইসলাম, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, সংগঠক ও সমাজসেবক আশিক খান, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব দাস, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধ সাইদ হোসেন অপু চৌধুরী, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার জেলা প্রতিনিধি মাইনুদ্দিন জীবন, গীতিকবি রবীন্দ্র মজুমদার, চর্যাপদ একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে হাওয়াইয়ান গিটার পরিবশেন করেন বাংলাদেশ বেতারের নিয়মিত গিটারশিল্পী সিদ্দিকুর রহমান বকুল, সৈয়দ এ রেজা, পাবনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত গিটারিস্ট জিল্লুর রহমান সোহেল, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত গিটারিস্ট দিলীপ কুমার ঘোষ ও কুষ্টিয়ার উদীয়মান গিটারিস্ট সামিরা যুহরী ইউশা।
শিল্পীদের জাদুকরী হাতের স্পর্শে প্রাণ খুঁজে পায় গিটার। বেজে ওঠে দেশি-বিদেশি সমকালীন ও হারানো দিনের গান। সংগীত ও নৃত্য পরিবেশন করেন উদয়ন কচি-কাঁচার মেলার একঝাঁক শিক্ষার্থী।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে এমন একটি অনুষ্ঠান করতে পেরে সত্যিই ভালো লাগছে। আশা করি এ সংকটকাল খুব দ্রুত কেটে গিয়ে আমরা একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ খুঁজে পাবো।

এক পর্যায়ে শহীদ কবি ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং সদ্য প্রয়াত লেখক ও চিত্রশিল্পী তাফাজ্জল ইসলাম তাপুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব আনা হয়।

শীতকালীন পিঠাপুলি ও মুড়ি মোয়ার আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় এবারের গিটারসন্ধ্যা। চাঁদপুর সংগীত নিকেতনের প্রয়াত অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত ও বিশিষ্ট গণসংগীতশিল্পী প্রয়াত মনোজ আচার্যীকে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।