বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৪ আসনে জামায়াত প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:০০ পিএম
চাঁদপুর-৪ আসনে জামায়াত প্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজীর মনোনয়নপত্র জমা

চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে মনোনয়নপত্র জমা দেন ফরিদগঞ্জ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পিপি(নারী ও শিশু) এডভোকেট আব্দুল কাদের খান, শহর জামায়াতের সেক্রেটারী বেলায়েত হোসেন, জামায়াত নেতা এড মামুন মিয়াজীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন- ১০ দলীয় জোটের পক্ষ থেকে যে প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হতো আমরা তার পক্ষেই কাজ করতাম। জোটের পক্ষ থেকে আমাকে মনোনীত করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সন্তোষজনক, আমরা আশা করবো ভোটের দিন পর্যন্ত পরিবেশ ঠিক রাখতে সকলে সহযোগিতা করবেন। নির্বাচনে বিজয়ের প্রসঙ্গে তিনি বলেন- আমি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে, ভোটারদের দ্বারে দ্বারে যেতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ জনগন এবার দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital