বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর মনোনয়নপত্র দাখিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম
কচুয়া জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর মনোনয়নপত্র দাখিল
‎‎চাঁদপুর-১কচুয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান রাসেলের  কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।
‎
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা জামায়াতে নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।
‎
মনোনয়ন পত্র দাখিলের শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী বলেন, চাঁদপুর- কচুয়া আসনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন,জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতাকে নির্বাচিত করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital