বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাহিত্য সভায় ছোটকাগজ ‘নীলকমল’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ এম
সাহিত্য সভায় ছোটকাগজ ‘নীলকমল’র মোড়ক উন্মোচন

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মাসিক সাহিত্য সভায় লেখক ইমরান শাকির ইমরু সম্পাদিত সাহিত্যের ছোটকাগজ "নীলকমল"-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মাসিক সাহিত্য সভায় লেখক ইমরান শাকির ইমরু সম্পাদিত সাহিত্যের ছোট কাগজ “নীলকমল”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে নীলকমল-এর মোড়ক উন্মোচন করেন সাহিত্য একাডেমির মহাপরিচালক লোকগবেষক কাদের পলাশ।
এসময় কাদের পলাশ বলেন, ছোটকাগজ “নীলকমল” প্রথম সংখ্যাটি আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে নীলকমল নামকরণটা আমার মন কেড়েছে। এই ছোট কাগজটি সময় নিয়ে পড়ার মতো একটি প্রকাশনা।  এ প্রকাশনা অব্যাহত থাকুক।
সাহিত্য সভায় তিনটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কাব্যগ্রন্থগুলো হলো: কাদের পলাশের ”অন্য করিডরের ফুল”, ম. নূরে আলম পাটওয়ারীর “দাসত্বের অন্য নাম জীবন”, সুমন কুমার দত্তের ”অলকনন্দা শহরে”।
সাহিত্য সভায় সম্মানিত অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী। বক্তব্য রাখেন কবি ও গবেষক সাহিত্য  একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম,  শিক্ষক খোদেজা মাহবুব প্রমুখ।
ছোটকাগজ নিয়ে অনুভূতি প্রকাশকালে ইমরান শাকির ইমরু জানান, নীলকমল প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হলো।  এতে ভারত-বাংলাদেশ-জাপানের কবিদের লেখা রয়েছে। আশাকরি কবিতাগুলো পাঠকের ভালোবাসা কুড়াবে।
সাহিত্য সভায় চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত, লেখক ও সাংবাদিক আবদুল গণি, মোখলেছুর রহমান ভূঁইয়া, নজরুল ইসলাম স্বপন, সাদ আল আমিন, রাজিব কুমার দাস, আরিফুল ইসলাম শান্ত, মোস্তফা সোহেল খান, কাজী সাইফ, পলাশ কুমার দে, কাজী রাসেল, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন তপাদার, ফয়সাল মৃধা, ইয়াছিন দেওয়ান, খায়রুল আলম  প্রমুখ  উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital