বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক বইতে স্বাক্ষরসহ কর্মসূচি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক বইতে স্বাক্ষরসহ কর্মসূচি

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের খবরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিএনপির পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

খবর পাওয়ার পরপরই চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন এবং শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করেন। শোকবইয়ে স্বাক্ষরের সময় নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেত্রীর সংগ্রামী জীবনের স্মৃতি আবেগভরে স্মরণ করেন।

Model Hospital

জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও দেশপ্রেমিক নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

চাঁদপুর জেলা বিএনপি জানিয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনগুলোতেও বিভিন্ন শোক কর্মসূচি পালন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital