খালেদা জিয়ার মৃত্যুতে যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমনের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন।

শোকবার্তায় তিনি বলেন- গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক আপসহীন ও বলিষ্ঠ নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বলিষ্ঠ কণ্ঠস্বর, সাহসী নেতৃত্ব ও ত্যাগ জাতিকে দীর্ঘদিন পথ দেখাবে।

তিনি আরও বলেন-বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালো, যা কখনোই পূরণ হবার নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোকবার্তায় মোস্তফা কামাল সুমন বলেন-যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া করার করার আহ্বান জানান।

উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





